এ সময়েই ট্রেনটি হুইসেল বাজাতে বাজাতে আসতে থাকে
কিন্তু বাসগুলোর তখন না ছিল এগোবার উপায় না পেছানোর উপায়
কারণ পেছনে তখন গাড়ি আর রিকশার লম্বা সারি
ফলে দুর্ঘটনা ছিল অবধারিত
ট্রেনটি নারায়ণগঞ্জগামী বেকার পরিবহন নারায়ণগঞ্জ-ব ১১০০৩৯ ও মিরপর থেকে যাত্রাবাড়ীগামী বিকল্প পরিবহনের ঢাকা মেট্রো-জ ১১৩১১৬ গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়
এতে বেকার পরিবহনের বাসের এক পাশ দুমড়েমুচড়ে যায়
বিকল্প পরিবহনের বাসটির ক্ষতি ছিল অপেক্ষাকৃত কম
ট্রেনের ধাক্কায় বাস দুটি রেললাইনের পাশের কয়েকটি ফলের দোকান একটি হালিমের দোকান একটি রিকশা ও কয়েকজন পথচারীর ওপর গিয়ে পড়ে
রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে
তাঁরা হলেন পথচারী লিসা বেগম ৩৮
তিনি যাত্রাবাড়ীর করাতিটোলার বাসিন্দা
সায়েদাবাদে মেয়ের বাসা থেকে ফিরছিলেন তিনি
অপরজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের ছাত্র নাজিম উদ্দিন
বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে
আরেকজন হলেন ফুটপাতের হালিম বিক্রেতা আবেদ আলী ৫৫
তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরায় থাকতেন গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায়
আহত ব্যক্তিরা হলেন আলী আকবর ৩০ জামাল হোসেন ৩৮ তারিকুল ইসলাম ৩৮ আক্তার হোসেন ৩০ শারমিন ১৮ তাঁর স্বামী সোহেল ২৫ কমল সরকার ৫০ ইমন ২২ ঊর্মি ২৫ আমেনা বেগম ৫০ মামুন ২২ মোস্তফা ৩৫ ও নটর ডেম কলেজের ছাত্র তারেক ২৩
তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার তৌফিক মাহবুব চৌধুরী প্রথম আলোকে জানান হতাহত ব্যক্তিদের বেশির ভাগই বাসযাত্রী
কয়েকজন পথচারী
দুর্ঘটনার পরপরই ট্রেন ও দুটি বাসের চালক এবং তাঁদের সহকারী রেলক্রসিংয়ে লাইনম্যান ও ট্রেনের চালক পালিয়ে যান
ঘটনাটি কীভাবে ঘটল জানতে চাইলে র‌্যাব-৩-এর কমান্ডিং অফিসার লে কর্নেল মো রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন লাইনম্যান সময়মতো বার ফেলেনি
ফলে বাস দুটি রেললাইনের ওপর উঠে পড়ে
আর ট্রেনের ধাক্কায় বাস দুটি আশপাশের দোকান ও রিকশার ওপর গিয়ে পড়ে
সায়েদাবাদ বাসস্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখছিলেন বাবু নামের এক ব্যক্তি
ঘটনার তিনি এ রকম বর্ণনা দেন বাসগুলো রেলক্রসিংয়ের ওপর দাঁড়ানো ছিল
কিন্তু সামনের বাঁশ প্রতিবন্ধক দণ্ড ফালানো ছিল
এ কারণে ট্রেন হুইসেল বাজালেও বাসগুলো সরতে পারে নাই
ট্রেনটা ধাক্কা দিয়া বাসগুলানরে ফুটপাতের ফলের দোকান আর রিকশার ওপর নিয়া ফেলল
দুর্ঘটনার পর টিকাটুলি থেকে সায়েদাবাদ পর্যন্ত সড়কে যান চলাচল দেড় ঘণ্টার জন্য বন্ধ থাকে
ট্রেনের চালক পালিয়ে যাওয়ায় ট্রেনটি সরানোর কেউ ছিল না
ফলে এই রুটের গাড়িগুলো ঘুরে আশপাশের বিভিন্ন সড়ক দিয়ে চলাচল করে
এতে করে গুলিস্তান যাত্রাবাড়ী কমলাপুর মতিঝিল এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়
পরে সন্ধ্যা ছয়টা ২০ মিনিটের দিকে রেলওয়ে কর্তৃপক্ষ বিকল্প চালকের মাধ্যমে ট্রেনটি সরিয়ে নিলে যান চলাচল আবার শুরু হয়
আহতদের মুখে ঘটনার বর্ণনা আহত বাসযাত্রী গিয়াস উদ্দিন সরকার বলেন তিনি বাংলাদেশ জুট করপোরেশনের মতিঝিল অফিসে কাজ করেন
অফিস শেষে নারায়ণগঞ্জের বাসায় যাওয়ার জন্য বেকার পরিবহনের একটি বাসে ওঠেন
৫২ আসনের এই বাসে কয়েকজন যাত্রী দাঁড়িয়ে ছিলেন
বাসটি সায়েদাবাদ রেললাইন অতিক্রম করার আগেই যানজটে আটকে যায়
কিছুক্ষণ পর তাঁদের বাসটি সায়েদাবাদ রেলক্রসিং পার হচ্ছিল
বাসটির সামনের অংশ রেলক্রসিং পার হওয়া মাত্র পেছনের যাত্রীরা ট্রেন ট্রেন বলে চিৎকার করে ওঠেন
অনেকে গেট ও জানালা দিয়ে দ্রুত নেমে যান
গিয়াস উদ্দিন বলেন জীবন বাঁচাতে আমি হতাহত ব্যক্তিদের ওপর দিয়ে লাফিয়ে পালাচ্ছিলাম
তখন পাশেই তাঁর প্রতিবেশী আমেনা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি
আশপাশের লোকজনের সহায়তায় আমেনা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তিনি
আহত আক্তার হোসেন বলেন তিনি একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন
গাজীপুর থেকে সায়েদাবাদ এসে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন
হঠাৎ লোকজন দৌড়াদৌড়ি শুরু করেন
অনেকে ভেবেছেন হয়তো কোথাও মারামারি লেগেছে
কিছু বুঝে ওঠার আগেই তিনিও দৌড় দেন
ওই সময় একটি বাস উল্টে তাঁর ওপর পড়লে তিনি আহত হন
আহত শারমিন আক্তার জানান তিনি কুমিল্লা থেকে ঢাকার সায়েদাবাদে নামেন
পরে তিনি একটি রিকশায় ওঠেন
রেলক্রসিং অতিক্রম করার সময় বাসের নিচে চাপা পড়েন
গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায় আহত ব্যক্তিদের কয়েকজনকে জরুরি অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছে
জরুরি বিভাগের বিছানায় আমেনা বেগম ব্যথায় ছটফট করছিলেন
তিনি চিৎকার করে বলে ওঠেন বাজান আমার বাজান কই অস্ত্রোপচার শেষে তাঁকে পর্যবেক্ষণ কক্ষে নেওয়া হয়
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক চিকিৎসক এইচ এ নাজমুল হাকীম প্রথম আলোকে বলেন আহত ব্যক্তিদের অধিকাংশের আঘাত গুরুতর
হাসপাতালে মন্ত্রী ও মেয়র রাতে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও ঢাকার মেয়র সাদেক হোসেন পৃথকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান
এ সময় তাঁরা চিকিৎসার খোঁজখবর নেন ও আহত ব্যক্তিদের সুষ্ঠু চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন
মন্ত্রী সাংবাদিকদের বলেন ট্রেন-বাস সংঘর্ষের ঘটনায় চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে
কমিটিকে আগামী তিন কর্মদিবসে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে
মেয়র এ ঘটনার জন্য রেলওয়ের গেটম্যানকে দায়ী করেন
তিনি প্রয়োজনে ওষুধপত্র দিয়ে আহত ব্যক্তিদের চিকিৎসা-সহায়তা দেওয়ার আশ্বাস দেন
বিমানবন্দরে সংবর্ধনা শহরজুড়ে যানজট
এমডিজি পুরস্কার জাতির অর্জন প্রধানমন্ত্রী
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন
সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও জনতার ঢল নামে
বিমানবন্দর ত্যাগ করার সময় তাঁরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ব্যানার-ফেস্টুন নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান
বিপুল জনসমাগমের কারণে বিকেল থেকে বিমানবন্দর সড়কসহ রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়
নিউইয়র্কে প্রধানমন্ত্রী সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য এমডিজি সম্মেলনেও যোগ দেন
শিশুমৃত্যুর হার কমিয়ে আনার সফলতাস্বরূপ বাংলাদেশ এমডিজি পুরস্কার অর্জন করে
প্রধানমন্ত্রী ওই পুরস্কার গ্রহণ করেন
তিনি গতকাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন এমডিজি পুরস্কার জাতির অর্জন
এই পুরস্কার লক্ষ্য পূরণে সহায়তা করবে
এমডিজি অর্জনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
এর আগে বিমানবন্দরে পৌঁছালে শেখ হাসিনাকে দলের জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রীরা ফুলেল শুভেচ্ছা জানান
তাঁদের মধ্যে ছিলেন সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বিমানমন্ত্রী জি এম কাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ তিন বাহিনীর প্রধানেরা ও কূটনীতিকেরা
সংবর্ধনা প্রধানমন্ত্রীর দেশে ফেরা ও এমডিজি পুরস্কার গ্রহণ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ বিমানবন্দরে সংবর্ধনার আয়োজন করে
বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের পাশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দাঁড়িয়ে দলীয় নেত্রীকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান
কেউ কেউ প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা-সংবলিত ফেস্টুনও বহন করেন এবং শুভেচ্ছাজ্ঞাপক নানা স্লোগান দেন
গাড়িতে থেকেই প্রধানমন্ত্রী হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন
বিকেল সাড়ে পাঁচটা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বাধ্যযন্ত্র বাজিয়ে গায়ে রং মেখে মিছিলসহ বিমানবন্দরের দিকে যেতে থাকেন
ট্রাক পিকআপ এবং বাসে করেও বিমানবন্দরের আশপাশে এসে পৌঁছান অনেকে
ঢাকা-১৬ আসনের সাংসদ ইলিয়াস মোল্লাহ আসেন বিশাল ট্রাকমিছিল নিয়ে
ঢাকা-৪ আসনের সাংসদ সানজিদা খানমও আসেন মিছিল নিয়ে
এ ছাড়া নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকেও নেতা-কর্মীরা এসে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে পড়েন
মাইকে নানা স্লোগান আর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজতে থাকে
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরের সঙ্গে মোটরসাইকেলে করে যোগ দেন আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী
গাড়িবহর সেনানিবাসে প্রবেশের আগ পর্যন্ত ওই বহরেই ছিলেন তাঁরা
জাহাঙ্গীর গেট থেকে গণভবন পর্যন্ত সড়কেও ছিল নেতা-কর্মীদের ভিড়
কিছুক্ষণের জন্য থমকে ছিল ঢাকা রাত সাড়ে আটটার ফ্লাইট ধরতে বিমানবন্দরের দিকে ছুটছিলেন ডেনমার্কের নাগরিক মারিয়া
যানজটে দীর্ঘ সময় আটকে থেকে শেষে গাড়ি থেকে নেমে পড়েন তিনি
ঘড়ির কাঁটা তখন আটটা ছুঁই ছুঁই
ঘামে নেয়ে একাকার হয়ে হেঁটে বিশাল ব্যাগ নিয়ে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের ফটকে পৌঁছান তিনি
সেখানেই এই প্রতিবেদককে তাঁর ভোগান্তির কথা জানান
একই অবস্থায় পড়ে খিলক্ষেত থেকে লাগেজ নিয়ে হাঁটা শুরু করেন সৌদি আরবগামী ইসমাইল ও মোহাম্মদ চৌধুরী
দুজনই গাড়ি থেকে নেমে বিশ্বরোডের মোড় থেকে হেঁটে এসেছেন
ইসমাইল জানান বেলা সোয়া তিনটার দিকে তাঁরা সায়েদাবাদ থেকে তুরাগ পরিবহনের বাসে উঠেছেন
প্রায় সাড়ে চার ঘণ্টা পর তাঁরা বিশ্বরোডে পৌঁছান
